টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ উন্নয়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য তপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেব উল্লাহ রোমান, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-সভাপতি ফজলুল হক শিকদার, সহ-সভাপতি শাহবুদ্দিন, এড. শিমুল, সহ সাধারণত সম্পাদক মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল, ১২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান ও বিএনপি নেতা গোলাম রাব্বানী, মনির হোসেন, সাইফ মো. আকাশ, আরাফাত, সজল ও তৌফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রীশ্রী জ

1

মঙ্গলবারের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্র

2

গোগনগরে স্কুলছাত্রীকে ধর্ষণ; অভিযুক্তকে পুলিশে দেওয়ার সময় সা

3

ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ

4

নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না

5

আজমিরী শিকদারের জন্ম দিন আজ দোয়া চাইলেন বাবা বাপ্পী শিকদার

6

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

7

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড:এসপি মিজানুর

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

নারায়ণগঞ্জ রূপগঞ্জে"শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভ

10

তারেক রহমান এর নির্দেশ এ জুলাই গণঅভ্যুত্থানে নেতাকর্মীদের নি

11

ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে

12

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য-ড

13

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব

14

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

15

এসপি মিজানুর রহমান মুন্সির বদলি আদেশ প্রত্যাহারের অনুরোধ জেল

16

দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

17

দেশে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

18

সিদ্ধিরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় বিএনপির দুপক্ষ

19

নাসিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া ম

20