টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের ফজর আলী ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সভাপতি জাহাঙ্গীর আলম জনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
সভায় আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সদস্যদের পরিচয়পত্র পরিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা শাখা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম জনি বলেন, “নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মানোন্নয়নে আমরা কাজ করব। সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হবে। সকলের সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল হক, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

1

শুক্কুর মাহমুদ জুয়েল এর "তুমি যদি না আসো" কাব্যগ্রন্থ'র পাঠ

2

নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

3

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদি

4

শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকী: আক্তার হোসেনের উদ্যোগে দো

5

শিশুদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের কোন

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি চেম্বার ও বিকেএমইএ শ্

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নত

10

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

11

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ জেলার ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন

12

বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব

13

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বেড়াজালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশ

14

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফকরুল ইসলামকে শুভেচ্

15

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

16

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র(NJU) সভাপতি আরজু-সাঃ সম্পা

17

নারায়ণগঞ্জ কাঁপাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!

18

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

19

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী

20