টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

প্রচণ্ড রৌদ্রের প্রখরতা ও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি দিতে  পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক সদস্যদের  মাঝে ঠান্ডা পানি, ওরস্যালাইন ও বিস্কুট  বিতরণ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২ টায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
ঠান্ডা পানি হাতে পেয়ে এক অটোরিকশাচালক বলেন, “এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের। কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।”
দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, “রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।”
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু বলেন, “জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আহ্বানে সাড়া দিয়ে আমরা মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তীব্র গরমে বিভিন্ন কর্মরত পেশাজীবি মানুষের  পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।”
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “জীবিকার তাগিদে মানুষকে এই প্রখর রোদে বের হতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক পুলিশ ভাইদের কষ্ট আমরা দেখছি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা চাই, এই রৌদ্রের তাপদাহে সবাই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াক।”
স্থানীয় নাগরিকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আসলাম মিয়া, মো: জসিম উদ্দিন ও মনিরুজ্জামান মনির সহ প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট আমল থেকে তাঁরা যুবদলের নেতৃত্ব দিচ্ছেন - চিশতী বাপ

1

জ্বালানি তেল যথাযথ সরবরাহে বিভিন্ন ফিলিং স্টেশনে সদর উপজেলা

2

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

3

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

4

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্

5

বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

6

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অ

7

Ctg DC Zahid rushes to hospital to stand beside bullet-hit R

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

10

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

11

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের

12

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন জহির আহমেদ স

13

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক

14

‎মহান স্বাধীনতা দিবসে রাকিবুল ইসলামের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

15

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থ

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

আলীরটেক ইউনিয়নে মিলাদ মাহফিলে কোনপ্রকার বিশৃঙ্খলা ঘটেনি-এড.ট

18

আই.ই.টি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20