টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম  অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ সদরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এই অনুদান সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অনুদানের অর্থ ব্যবহারের আহ্বান জানাই।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান সমাজের অসহায়, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা চ

1

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হ

2

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টা

3

নানা আয়োজনে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্প

4

মাদক ও পতিতাবৃত্তির অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালে

5

উৎসবের টানে বিষাদের ছায়া

6

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

7

জেলা প্রশাসনের উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ব

8

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে ক্যাবের র‌্যালি ও প্রতিবাদ সভা

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ, পেশাগত দক্ষতায় সম

11

জমি ক্রয় করে চলাচলের রাস্তা না পেয়ে দূর্ভোগে পড়েছেন সাদ্দাম,

12

নাশকতা প্রতিরোধে মাঠে রাজীবের নেতৃত্বে নেতাকর্মীরা

13

খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে - মামুন মাহমুদ

14

শহীদ জিয়ার রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বাপ্পী চিশতীর শ্রদ্

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

কর্মজীবনে দক্ষ পেশাদারিত্বের স্বীকৃতি: কাব্যছন্দ ইন্সপায়ার অ

17

জুলাই শহীদ দিবসে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন

18

মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্না

19

একটি কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলা সৃষ্টির

20