টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাসিক নলকূপ বৈধ করার অজুহাতে নাসিক কতৃক ট্যাক্স আদায়ের বিরুদ্ধে স্মারকলিপি

আবাসিক নলকূপ বৈধকরণের অজুহাতে সিটি কর্পোরেশন কতৃক ট্যাক্স আদায় এবং হয়রানি বন্ধ সহ ৬ দফা দাবীতে সিটি কর্পোরেশনে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, সিটি কর্পোরেশন এলাকায় শতকরা ৮৫ ভাগ নাগরিক চাহিদা হতে পানি বঞ্চিত হয়ে আছে। কোন কোন এলাকায় নর্দমা ও ড্রেনের দূর্ঘন্ধযুক্ত পানি সরবরাহ করা হয়ে থাকে। ময়লা পানির কারনে ২০১৪ সালে বন্দরের লক্ষনখোলায় ওয়াসার দূষিত পানি পান করে ৪ জনের মৃত্যু ও অর্ধশত লোক অসুস্থ্য হয়েছিলো। প্রকৃত পক্ষে ঢাকা ওয়াসা জনগণকে স্বাস্থ্যসম্মত পানি সরবরাহে সম্পূর্ণ ব্যর্থ ছিলো। যার কারনে সিটি কর্পোরেশন এলাকার বাড়ির মালিকগণ নিজ খরচে দফায় দফায় বাড়তি বিদ্যুৎ বিল পরিশোধ করে পানি ব্যবহার করে আসছে।
তারা আরও বলেন, দেশের সমস্ত প্রাকৃতিক সম্পদের মালিক ও সাংবিধানিকভাবে রাষ্ট্রের মালিক জনগণ। ঢাকা ওয়াসা কতৃক অনুমোদন, নবায়ন ফি বাতিল, দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার সহ পানি সরবরাহের দ্বায়িত্ব সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তরের দাবীতে দীর্ঘ ৩০ বছর যাবৎ গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি ও আমরা নারায়ণগঞ্জবাসী কতৃক ব্যাপক আন্দোলন করে আসছি। যার প্রক্ষিতে ঢাকা ওয়াসা নাসিক এর নিকট দ্বায়িত্ব হস্তান্তর করে। বর্তমান প্রশাসকের অধিনে নারায়ণগঞ্জ একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠেছে। তাই আমরা আশাকরি ঢাকা ওয়াসার ন্যায় আপনার দ্বারা জনগণের কোন দূর্ভোগ বা হয়রানী হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

1

জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্

2

এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় র

3

শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হ

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

রানার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জাবেদ বেপারী

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

নারায়ণগঞ্জের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

10

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

11

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের সাত দিনব্যাপী

12

অবৈধ তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

13

ভূমিসেবা মেলা উপলক্ষে ‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থ

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে বি

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

শীঘ্রই কুতুবপুরে মাদক সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহ

19

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশন

20