টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ সদর উপজেলার  ফতুল্লা ইউনিয়ন এলাকায় ফতুল্লা ও খিজিরপুর মৌজায় নলখালী খালে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসে নারায়ণগঞ্জ  সদর উপজেলা প্রশাসনের।নজরে আসার সাথে সাথে  তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার(ভূমি)  আসাদুজ্জামান নূর কে অবৈধ দখলদারত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পেয়ে  আজ বুধবার ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আসাদুজ্জামান নূর  অভিযান পরিচালনা করেন।অভিকাযান পরিচালনাকালে পরিলক্ষিত হয়, সরকারি প্রায় ২.৫ শতাংশ জায়গা যা নলখালী খালের অভ্যন্তরে,  দখল করে এক ব্যক্তি দেয়াল নির্মাণ করেছেন। সরকারি সার্ভেয়ার এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে খালের সীমানা নির্ধারণ করে লাল পতাকা টাঙানো হয় এবং সরকারি খালে নির্মিত দেয়ালটি অপসারণ করা হয়।খাল উদ্ধার অভিযানে ফতুল্লা  থানা পুলিশ সহযোগিতা করে। 
অভিযান পরিচালনাকালে প্রায় ২.৫ শতাংশ খালের জায়গা উদ্ধার করা হয়েছে।ভবিষ্যতেও এই ধরনের অবৈধ খালের জায়গা  দখলদারদের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করা হবে বলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এর কাছ  থেকে থেকে জানা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হ

1

মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন-ডি

2

শিবু মার্কেট এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি তাৎক্ষণিক অভিযানে গাজী

3

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে বাপ

4

অয়ন ওসমানের সহযোগী শুভ আবারো বেপরোয়া

5

নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিত

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

হেফাজতে ইসলামে এমন মানুষ থাকবে যারা এটার হেফাজত করতে পারবে -

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অনুষ্ঠান শুক্রবারেই হবে – শহিদুল ইস

11

মশা প্রজননস্থল ও বিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে ধ্বংসের উদ্

12

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

২৮ অক্টোবর হ ত্যা কা ণ্ডে র বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

16

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

17

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি, না:

18

বাবুরাইল খাল পরিষ্কার হলেও পরে রয়েছে ময়লার স্তূপ, ১০ দিন ধরে

19

জন্মদিনে দলীয় নেতাকর্মী, নাসিক কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত

20