টাইমস নারায়ণগঞ্জ
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কবি ও সাংবাদিক সাব্বির সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।
সোমবার (১৯অক্টোবর) নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে সন্ধ্যার পর কবি, সাংবাদিক, নাট্যকারসহ বিভিন্ন গুণে গুণান্বিত সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো: শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ-সভাপতি মোঃ আসলাম,কাজী আনিসুল হক হিরা,জসিম উদ্দিন, ওয়ারদে রহমান, বন্দর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন,সেকান্দার মাস্টার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম মিন্টু,  তারেকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেক কাটা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সাব্বির আহমেদ সেন্টুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও সাহিত্যিকরা তাঁর কর্মময় জীবন ও সাহিত্য-সাংবাদিকতায় অবদানের কথা তুলে ধরেন। সাব্বির আহমেদ সেন্টুকে নিবেদন করে কবিতা পাঠ করেন কবি জহিরুল ইসলাম মিন্টু।
এ সময় সাব্বির আহমেদ সেন্টু বলেন, সাংবাদিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি সত্যিই আপ্লুত। এই ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার প্রেরণা। সত্য ও মানবতার পক্ষে লেখালেখি এবং সাংবাদিকতা অব্যাহত রাখতে চাই। সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাব্বির আহমেদ সেন্টু একজন বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা, সাহিত্য, নাটক ও সাংবাদিকতা— সব ক্ষেত্রেই তাঁর সরব পদচারণা। নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য তিনি একজন অনুপ্রেরণার নাম। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির র‍্যালী ও বিজয়স্তম্ভে শ্রদ্ধা

1

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে না:গঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন যুব

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

সনদ অর্জনের পাশাপাশি মানবিক গুণ চারিত্রিকভাবে উন্নত করে গড়ে

5

কিশোরগ্যাংমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন বদ্ধপরিকর :

6

স্বৈরাচার এরশাদ দ্বিতীয় বার ক্ষমতায় আসেনি আওয়ামী লীগও আসবেনা

7

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন মেসি

8

সাংবাদিক জাহাঙ্গীরের সহধর্মিণী মরহুমা আফসানা আলম শীলার ৪র্থ

9

দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহি

13

নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তু

14

কাশীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম লাভলুর মৃত্যুতে সহি

15

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তা ও সোর্সকে স্থানীয়দের মারধর

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

18

‎আল আমিন নগরে খেলাকে কেন্দ্র করে হাতের কব্জি কাটার প্রতিবাদে

19

ফতুল্লায় জামান মল্লিকের মাদকের রমরমা কারবার: অতিষ্ঠ এলাকাবাস

20